× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

নয়ন লাল দেব,মৌলভীবাজার প্রতিনিধিঃ সম্প্রতি সিলেটের কাজলশাহ্ এলাকার যুগলটিলা শ্রীশ্রী রাধা মাধব জিউড় (ইসকন)মন্দিরে বর্বর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

বুধবার সকালে শহরস্থ চৌমোহনা চত্বরে সৈয়ারপুর শ্রীশ্রী গৌর নিতাই জিউ (ইসকন) মন্দিরের আয়োজনে মন্দিরের অধ্যক্ষ শ্রীমান্ রত্নেশ্বর কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শ্রীমান্ পরমদয়াল মুকুন্দ দাস ব্রহ্মচারীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিহির কান্ত দেব মিন্টু, বিশিষ্ট আইনজীবি এড. মুরারী চাঁদ সিংহ, এড. পার্থ সারথী পাল, ডাঃ দীগেন্দ্র চন্দ্র নাথ, সখা সুদামা দাস অধিকারী, অনন্ত কির্তী নিতাই দাস ব্রহ্মচারী, দ্ধাদশ গোপাল দাস ব্রহ্মচারী, চিত্তহারী নিমাই দাস, গোবিন্দ কৃষ্ণ দাস ব্রহ্মচারী, কালিয়া কানাই দাস অধিকারী, শ্যামল দাস, প্রান গোপাল রায়, আশু রঞ্জন দাস, জগদীশ দাস প্রমুখ।

বক্তারা সম্প্রতি সিলেটের যুগলটিলা ইসকন মন্দিরে মিথ্যা গুজব ছড়িয়ে ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন আজ স্বাধীনতার এত বছর পরেও এদেশে প্রতিনিয়তই একটা সাম্প্রদায়িক মৌলবাদ শক্তির কাছে ভূলুন্ঠিত হচ্ছে মানবতা, বার বার বিভিন্ন স্থানে নানা মিথ্যা গুজবে সাম্প্রদায়িক আঘাত হানা হচ্ছে, আজ এর প্রভাব সাম্প্রদায়িক সম্প্রিতির অন্যতম উদহারন পূন্যভূমি সিলেটকেও আক্রান্ত করেছে, ইসকন মন্দিরে উক্ত বর্বর হামলার মাধ্যমে ধূলায় মিশিয়ে দেওয়া হয়েছে সম্প্রিতির দৃষ্টান্তকে, এখন হামলাকরীদের শনাক্ত করে বিচারের আওতায় না আনলে সরকারের অবস্থান সন্দেহজনক অবস্থায় পৌঁছতেও আর বাকি থাকবে না।

মানববন্ধন থেকে এই ঘটনার সুষ্ট বিচার না হলে কঠোর আন্দোলনে নামারো হুশিয়ারী দেওয়া হয়।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  এসময় ইসকনের মৌলভীবাজারে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..