নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে আগৈলঝাড়ায় সুবিধা বঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরন

আগৈলঝাড়া (বরিশাল)সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার মনসা মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির সভাপতি তারক চন্দ্র দে’র সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাড.বলরাম পোদ্দার।

বস্ত্র বিতরণ পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মনসা মন্দির কমিটির সাধারন সম্পাদক দুলাল দাস গুপ্ত, বার্থী তাঁরা মায়ের মন্দির কমিটির সভাপতি সাবেক এএসপি শান্তনু ঘোষ, বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, সাবেক শিক্ষক নিত্যানন্দ মজুমদার, ফনি ভুষন কর্মকার, আভা মুখার্জি, ব্যবসায়ী সুশান্ত কর্মকার, আশিষ তফাদার, উজ্জল লাহেরী, সুনিল কুমার দাসসহ প্রমুখ। পরে উপজেলার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।