ক্রীড়া ডেস্ক: কোটি টাকার স্পন্সর পেলেন ভারতের যুব দলের অধিনায়ক ইশান কিষান।
দিল্লিতে তাঁর সঙ্গে এক কোটি টাকার চুক্তি করল সিয়াট টায়ার। তিন বছরের মেয়াদি চুক্তি সই করে রেকর্ড গড়ে ফেলেছেন ইশান। এই প্রথম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোনও ক্রিকেটারের সঙ্গে এত বড় অঙ্কের চুক্তি হল।
প্রতিভাবান এ ক্রিকেটার ভারতকে সদ্য সমাপ্ত বিশ্বকাপে নেতৃত্ব দেন। দলকে ফাইনালে উঠাতে পারলেও শিরোপা জয়ের স্বাদ এনে দিতে পারেননি ইশান। দলের ভালো পারফরম্যান্সে ইশানের ব্যক্তিগত পারফরম্যান্স ঢাকা পরে গেছে। পুরো টুর্নামেন্টেই ইশান ছিলেন ফ্লপ। ব্যাট হাতে হাফসেঞ্চুরির স্বাদ পেয়েছেন মাত্র এক ম্যাচে।
২০১৪ সালে প্রথমবারের মত লাইমলাইটে আসেন ইশান। খেলেন রঞ্জি ট্রফি। এর পর রাহুল দ্রাবিড়ের হাত ধরে যুব দলের অধিনায়ক হিসাবে উত্থান তাঁর। এর আগে মহেন্দ্র সিংহ ধোনীর ঝাড়খণ্ডের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলেন ইশান। চলতি বছরের আইপিএলে সুরেশ রায়নার দল গুজরাত লায়ন্সের হয়ে মাঠে নামবেন তরুণ তুর্কী।