× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফরিদপুর প্রতিনিধি

ইলিশ ধরায় ৩ জেলের জেল-জরিমানা, ৫ হাজার মিটার জাল ধ্বংস

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ইলিশ ধরায় ৩ জেলের জেল-জরিমানা

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ করা ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে তিনজন জেলেকে ইলিশ শিকাররত অবস্থায় আটক করা হয় এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।তিনি মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী আটক তিন জেলেকে প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।পরে জব্দ করা ৫ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ মাছ ধরা, বাজারজাতকরণ, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময় নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক ও ক্ষতিকর। এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। জনস্বার্থে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”


এ ক্যটাগরির আরো খবর..