× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেস্ক

ইমরান খানের মুক্তির দাবিতে বাইডেনকে চিঠি মার্কিন কংগ্রেসের ৪৬ সদস্যের

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
ইমরান খানের মুক্তির দাবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের ৪৬ জন সদস্য। পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

মার্কিন নির্বাচনের পর চলতি মাসেই সমাবেশ করে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওই সমাবেশ থেকেই ইমরান খানের মুক্তির দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান দলটির নেতারা। 11

এরপর গেল সপ্তাহে কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তার আইনজীবী জানান, আগামী ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান।

ওই বিক্ষোভ কর্মসূচি নিয়ে রোববার কারাগার থেকেই এক বিবৃতি দিয়েছেন ইমরান খান।

তিনি বলেছেন, ওই দিন পিটিআই-এর ভবিষ্যৎ নির্ধারণ হবে। দলে কে থাকবে আর কে থাকবে না, তা ঠিক করা হবে। ২৪ নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে কর্মসূচি সফল করতে সমর্থকদের যোগ দেয়ার আহ্বান জানান তিনি। শুধু ইসলামাবাদ নয়, দেশজুড়েই বিক্ষোভ হবে বলেও বিবৃতিতে বলা হয়।

এর মধ্যেই ইমরান খানের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের ৪৬ জন সদস্য। চিঠিতে পাকিস্তানে চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বাইডেন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

এমনকি পাকিস্তানে গত ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগও তোলেন কংগ্রেস সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..