× Banner
সর্বশেষ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ

মাহফুজুল হক পিয়াস, ইবি

ইবি রক্তিমার নেতৃত্বে সোহরাব-ফারহানা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
ইবি রক্তিমার নেতৃত্বে

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমার ২০২৫-২৬ সেশনের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল ফিকহ্ অ্যান্ড ‘ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের লোক প্রশাসন বিভাগের ফারহানা আফরিন।
রবিবার (১৭ আগস্ট) সংগঠনটির উপদেষ্টামন্ডলী ও সদ্য সাবেক সভাপতি সিরাজুম মুনিরা এবং সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
উক্ত কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সাংগঠনিক সম্পাদক মোসা. মরিয়ম খাতুন, অফিস সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, প্রচার সম্পাদক সুধক্ষীণা বিশ্বাস সকাল, রক্তদান বিষয়ক সম্পাদক হিতু আরা খাতুন।
সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ফারহানা আফরিন বলেন, “এই দায়িত্ব আমার জন্য গৌরবের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ। রক্তদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই। পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলে নারী শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেব।”
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নতুন সভাপতি সোহরাব উদ্দিন আহম্মেদ বলেন, “রক্তিমা শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমরা রক্তিমাকে আরও কার্যকর ও সমাজমুখী কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিতে চাই। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সেই পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে রক্তিমা আরও শক্তিশালীভাবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”


এ ক্যটাগরির আরো খবর..