× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

ইতালির বাংলাদেশ দূতাবাসে ফেসবুকে পাসপোর্ট সেবা চালু

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Md.-Shamim-Ahsan.jpg

ইতালির বাংলাদেশ দূতাবাস গতকাল ফেসবুকে পাসপোর্ট-সেবার জন্য অনলাইনে এপয়েন্টমেন্ট প্রদান কার্যক্রম চালু করেছে।

রোমস্থ বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট, ভিসা, সার্টিফিকেটসহ সকলপ্রকার কন্স্যুলার-সেবা অনলাইন এপয়েন্টমেন্টের মাধ্যমে ফেসবুকে প্রচার হচ্ছে। প্রতি শুক্রবার সকাল ১০ টায় এ এপয়েন্টমেন্ট সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিগত ডিসেম্বর থেকে প্রতি শুক্রবার দূতাবাসে সেবা-প্রত্যাশীদের উপস্থিতিতে প্রজেক্টরের মাধ্যমে অনলাইন এপয়েন্টমেন্ট প্রদানকার্যক্রম সরাসরি প্রদর্শন করছে। ফেসবুকের মাধ্যমে এপয়েন্টমেন্ট প্রদানকার্যক্রম সরাসরি প্রচার এবারই প্রথম। এসময় অন্যান্য নিয়মিত কন্স্যুলার ও পাসপোর্টসেবা কার্যক্রমও অব্যাহত ছিল।

রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এ প্রক্রিয়ার উদ্দেশ্য বর্ণনা করে বলেন, এপয়েন্টমেন্ট অবমুক্তকরণ কার্যক্রম সরাসরি প্রচারের মাধ্যমে স্বচ্ছতা ও কারিগরিবিষয়ে সচেতনতাবৃদ্ধি এবং সম্ভাব্য ভ্রান্তধারণা নিরসন করা। প্রধানমন্ত্রীর ‘প্রবাসী-বান্ধব’ নীতি অনুসরণ করে নিরলসভাবে ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়াপ্রবাসী বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ দূতাবাস সেবাটি দিয়ে যাচ্ছে। প্রবাসীদের কল্যাণে বিশেষ ব্যবস্থাপনায় ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ছুটির দিনে পাসপোর্ট বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..