× Banner
সর্বশেষ
অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান

ইট ভাটায় কয়লার বদলে পুড়ছে কাঠ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

শার্শা (যশোর) প্রতিনিধি ॥ মোঃ আবু বকর ছিদ্দিক: শার্শায় আইন লঙ্ঘন করে ইট ভাটা গুলোতে জ্বালানি হিসাবে কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে। এই ভাবে কাঠ পোড়ানো হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এ কারণে ব্যপক ভাবে পরিবেশ দূষন হচ্ছে। দূষণের ফলে আশেপাশের বাড়ি-ঘর, ফসলি জমি, ফলের গাছ ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুকির মধ্যে পড়েছে। এসব গাছ অধিকংশ সামাজিক বনায়ণের। ভাটার মালিকরা বেশী লাভের আশায় খনিজ কয়লার পরিবর্তে ভাটা গুলোতে জ্বালানী হিসাবে ব্যবহার করছেন এসব গাছ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে ১০-১২ টি ইটের ভাটার চারিপাশে উঁচু উঁচু স্তুপ করে রাখা হয়েছে আবার, চলমান খামারে কাঠ দেওয়ার কাজ চলছে। এসব ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার হচ্ছে, খেজুর গাছ, আম গাছ, কদম গাছ সহ আরও অন্যান্য গাছ। ফলে অবাধে জ্বালানি হিসাবে ভাটায় গাছ পোড়ানোর ফলে উজাড় হতে বসেছে এলাকার সামাজিক বনায়ণ। তথ্যানুসন্ধানে দেখা যায়, প্রতি বছর ইট তৈরীর মৌসুমে ছোট বড় ইট ভাটায় ৩০ হাজার ইট পোড়াতে ১৩০ মণ জ্বালানী বা কয়লার প্রয়োজন হয়। এর ফলে দূরবর্তী গ্রাম থেকেও আনা হচ্ছে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ঔষাধী গাছ।

প্রভাবশালী মহলের সহযোগীতায় প্রচলিত আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর কাজে এসব গাছের কাঠ ব্যবহার করা হচ্ছে। এমনকি ইট ভাটার আগ্রাসী ছোবলে আবাদি জমি গুলোও নষ্ট হয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..