× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
ইছামতি নদী থেকে অজ্ঞাত

যশোরের শার্শার গোগা সীমান্তের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ইছামতি নদীতে বাংলাদেশ অংশে একটি লাশ ভাসতে দেখে তারা প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান তবিবর রহমানকে জানান।পরে তিনি পুলিশে খবর দেন।পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।
শার্শা থানার এসআই জামাল উদ্দিন বলেন,স্থানীয় গোগা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি ইছামতি নদীর বাংলাদেশ অংশে একটি লাশ ভাসছে। এরপর পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করা হয়।
গোগা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার সালে আহম্মেদ জানান ৪৪ নাম্বার পিলার এর কাছ থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..