× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক

ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় ৪৩ জন নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০২২
ইকুয়েডরে কারাগারে দাঙ্গা

ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা যেন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির বিভিন্ন কারাগারের আলাদা পাঁচটি দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব দাঙ্গায় প্রায় ৩৫০ বন্দী নিহত হয়েছেন।  গত মাসে দক্ষিণ ইকুয়েডরের এল তুরি কারাগারে এক দাঙ্গায় কমপক্ষে ২০ বন্দী নিহত হন। আবার কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গার অন্তত ৪৩ জন নিহত।

গতকাল ৯ মে(সোমবার) দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে ফের দাঙ্গার ঘটনা ঘটে।  কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গার অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। এ ঘটনার পর ওই কারাগারের ১০৮ বন্দীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয় কারাগারে লস লোবোস ও আর-৭ নামের বিরোধী দুটি গ্যাংয়ের বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইকুয়েডরের সরকারি কৌঁসুলির কার্যালয়ের ভাষ্যমতে, ‘এখন পর্যন্ত ৪৩ জন বন্দী নিহত হয়েছেন। তবে পরিস্থিতি অনেকটা সামাল দেওয়া গেছে।’

দেশটির পুলিশ প্রধান ফাউস্তো সালিনাস সাংবাদিকদের বলেন, দাঙ্গার ঘটনায় সময় পলাতক কারাগারের ১১২ বন্দীকে আটক করে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ১০৮ বন্দীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

এর আগে দাঙ্গায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো। তিনি বলেন, তাঁদের অনেকেই গুরুতর আহত। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..