× Banner
সর্বশেষ
অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইউনেস্কো’র সংস্কৃতি মন্ত্রীদের ফোরামে বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

admin
হালনাগাদ: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

প্যারিস (ফ্রান্স), ১৯ নভেম্বর : ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনের সংস্কৃতি মন্ত্রীদের ফোরামে  বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অংশগ্রহণ করেন।

মঙ্গলবার প্যারিসে বিশ্বের ১৩৯টি দেশের সংস্কৃতিমন্ত্রীগণের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজিত এ ফোরামে মোট চারটি থিমে ১৬টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী দিনের দ্বিতীয় থিম ‘Culture at the heart of education, a fundamental dimension for human development and innovation’ শীর্ষক প্যানেলে অংশগ্রহণ করেন। তিনি সৃজনশীল শিল্পসমূহে শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে বাংলাদেশে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। ব্যক্তিপর্যায় থেকে প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত এ প্রশিক্ষণ বিস্তৃত উল্লেখ করে তিনি শিল্পকলা একাডেমি-সহ বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভূমিকা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী Hilmar Farid এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।  বৈঠকে ইন্দোনেশিয়ার সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ২০২১ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ‘Cultural Carnival Forum’ এ অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান। বৈঠকে দুই দেশের সংস্কৃতি বিনিময় চুক্তি নবায়ন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই দেশের সংস্কৃতি বিনিময় এবং সংস্কৃতি ক্ষেত্রে সার্বিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বিকেলে Islamic Educational, Scientific and Cultural Organization (ISESCO) এর মহাপরিচালক Dr. Salim M. AlMalik এর সাথে অন্য এক বৈঠকে মিলিত হন।


এ ক্যটাগরির আরো খবর..