× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ইউনাই‌টেড কুলাউড়া ফ্রান্সের উদ্দ্যে‌গে সাংবাদিক আবুল কালাম মামুন সংবর্ধনা প্রদান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

স্পেন থেকে হোসাইন ইকবালঃ  সাংবাদিক আবুল কালাম মামুন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ইউনাই‌টেড কুলাউড়া ফ্রান্সের উদ্দ্যে‌গে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান।

গতকাল বিকেলে প্যারিসের একটি অভিজাত হলে ইউনাইটেড কুলাউড়া অ্যাসোসিয়েশন ফ্রান্স এর অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক আবুল কালাম মামুনকে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা‌দেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আহবায়ক সালেহ আহমেদ চৌধুরী, বি‌শেষ অ‌থি‌তি বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম ও ইউরো‌ভিশন ডট কমের  নির্বাহী সম্পাদক ফ্রান্সের সি‌নিয়র সাংবা‌দিক আব্দুল মান্নান আজাদ, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপ‌তি এনায়েত  হোসেন সোহেল, ইউনাইটেড কুলাউড়া অ্যাসোসিয়েশন ফ্রান্সে এর সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারি শাকিল চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ ও স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ , জাকির আহমদ,  এ ম এ জুয়েল, হোসেন কামাল, লিমন চৌধুরি, আব্দুস সামাদ ,জাকির হোসেন ,জুসেফ,ফুয়াদ আব্দুল্ আউয়াল আজাদ প্রমূখ।

এসময় তারা বলেন, আমাদের দেশের তরুণ এবং যুবক সাংবাদিকরা সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারে। তরুণদের মেধাকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের মেধাবীদের বের করে আনতে হবে। তরুণদেরও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের সৃষ্টিশীল ও উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটিয়ে যেতে হবে বস্তুনিষ্ঠ এবং তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে তাহলেই  আমরা কুলাউড়াবাসী আপনাদের নিয়ে গর্ব করতে পারব এবং বিদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড়াবো।

আমা‌দের ফ্রান্স প্রবাসী মৌলভীবাজার জেলার কুলাউড়ারই সন্তান মোঃ আবুল কালাম মামুন   ইউরো‌পে বাংলা‌দেশী সাংবা‌দিক‌দের সমন্ব‌য়ে বৃহৎ সংগঠন অল ইউরো‌পিয়ান বাংলা প্রেসক্লা‌বের কোষাধ্যক্ষ্য  নির্বা‌চিত হওয়ায় তাহাকে ও তাহার সংগঠ‌নের সবার প্র‌তি শুভ কামনা করেন আগত অ‌তি‌থি বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..