× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

ইউটিউবে বুশরার নতুন মিউজিক ভিডিও- ‘খেলাধূলার বাংলাদেশ’

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

ইউটিউবে ছাড়া মাত্র সাড়া জাগালো তরুণ সঙ্গীতজ্ঞ ও স্থপতি বুশরা শাহরিয়ারের বাংলাদেশ সিরিজের নতুন সংগীত ভিডিও ‘খেলাধূলার বাংলাদেশ’। বেঙ্গল মিডিয়া লিমিটেডের সহায়তায় নির্মিত এ সংগীত ভিডিও’র গানের কথা ও সুর বুশরার নিজের।
গল্পের আঙ্গিকে করা ভিডিওটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধূলা হা-ডুডু, সাতচাড়া, ফুলটোকা, কানামাছির আমেজ যেমন আছে, তেমনি আছে ক্রিকেট, ফুটবল, গলফ, দাবা এমনকি নৌকা বাইচ, পর্বতারোহণের রোমাঞ্চকর দৃশ্যও।
কৃতি ফুটবলার আসলাম, সেরা ক্রিকেটার মাশরাফি, মুস্তাফিজ, মুশফিক, দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, সেরা সাঁতারু শীলা ও সাগর, শুটার আব্দুল্লাহ বাকী ও শাকিলের মতো তারকা ক্রীড়াবিদদের অংশগ্রহণে সমৃদ্ধ এই ভিডিওটি বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউটিউবে মুক্তি পাবার পরপরই হাজার হাজার ‘ভিউ’ হতে শুরু করেছে। তানিম রহমান অংশু পরিচালিত ভিডিওটির সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
আসন্ন এশিয়া কাপ ক্রিকেটকে সামনে রেখে মুক্তি পাওয়া এ ভিডিও নিয়ে বুশরা শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশ সিরিজের গানগুলোয় দেশের খেলাধূলা ও  প্রাকৃতিক সৌন্দর্য্য থেকে শুরু করে ইতিহাস ও ঐতিহ্যের নানা বিষয় তুলে ধরা হচ্ছে। সিরিজের চতুর্থ এ ভিডিওতে দেশীয় খেলার কিছু প্রাণবন্ত দৃশ্যপট তুলে ধরা হয়েছে। আশা করছি, গানটি চমৎকার লাগবে।’ গানটি জিপি মিউজিক অ্যাপ্লিকেশনেও শোনা যাবে বলে জানান বুশরা।


এ ক্যটাগরির আরো খবর..