× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

নিউজ ডেক্স

ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করেছে রাশিয়ান সেনারা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করেছে রাশিয়ান সেনারা

ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা শুরু করেছে রাশিয়ান সেনারা। ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরপরই দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত হচ্ছে দেশটি।

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করা বিবিসি’র সংবাদদাতা পল অ্যাডামস জানান, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

এদিকে বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।

এর আগে বিবিসির সংবাদদাতারা নিশ্চিত করেছিলেন যে, তারা রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেতস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক এলাকায়ও বিকট শব্দ শুনেছেন।

এর আগে ইউক্রেনের ডনবাস প্রদেশে সেনা অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


এ ক্যটাগরির আরো খবর..