ইউক্রেনকে ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা : যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা : যুক্তরাষ্ট্র

ইউক্রেনের জন্য বিশাল সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আইনপ্রণেতারা ইউক্রেনে জরুরি ত্রাণ পাঠানোর জন্য ১৩.৬ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে।

আগামী কয়েক দিনের মধ্যেই এই প্যাকেজ সিনেটে পাশ হবে বলে আশা করা হচ্ছে। এই সহায়তা প্যাকেজের অর্ধেক ব্যয় করা হবে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে এবং অর্ধেক ব্যয় হবে ইউক্রেনের শরণার্থীদের সহায়তার জন্য।

করোনাভাইরাস মোকাবিলার মার্কিন সরকারের অনুমোদিত ব্যয়ের পর এটিই মার্কিন সরকারের সবচেয়ে বড় ব্যয় বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।