× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

আড়পাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে ঢাকা -খুলনা মহাসড়কের উত্তর পাশে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকা হইতে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দীতায় দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মৃধা মোহাঃ এহতেশাম হায়দার। এছাড়া নির্বাচনে পুরুষ অভিভাবক পদে ০৮ জন এবং মহিলা অভিভাবক পদে ০২ জন প্রার্থীরা প্রতিদ্বন্ধীতা করছেন। মোট ভোটারের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে ভোট গ্রহন হয়েছে ৬১৮ জন। বাতিল হয়েছে ৩৪ জন। অনুপস্থিত ২০ জন। এর মধ্যে ছাত্র-ছাত্রীর অভিভাবকদের ভোটে নির্বাচিত হয়েছেন পুরুষ পদে ০৪ জন এরা হলেন মৃধা নাজিরুল ইসলাম (নান্নু) ভোট পেয়েছেন ৩৩৫, ২।

মোঃ রুহল আমিন মোল্যা ভোট পেয়েছেন ৩২৭, ৩। কাজী তারিক হোসেন (খোকন) ভোট পেয়েছেন ২৬৯, ৪। শেখ মোঃ রইচ উদ্দিন ভোট পেয়েছেন ২৪৭। মহিলা পদে বিউটি ২৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ০১ জন এর নিকটতম প্রতিদ্বন্ধীরা হলেন মহিলা সবিতা বিশ্বাস ভোট পেয়েছেন ২৮৭। পুরুষ বাবুল সরকার ভোট পেয়েছেন ২৪৬, মোঃ আবু রাজা ভোট পেয়েছেন ২২১, মোঃ আকরাম মল্লিক ভোট পেয়েছেন ২১০, মোঃ রহিদ শেখ ভোট পেয়েছেন ৮৫।

এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ ইকবাল হাসান, সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ রাশেদুল ইসলাম এবং পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন ০১। মোঃ জালাল উদ্দিন মিয়া, ২। উজ্জল লাহেড়ী, ৩। শ্রী বিকাশ চন্দ্র শীল, ০৪। এস.এম সেকানদার আলী। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন এ.এস.আই সৈয়দ তোফাজ্জেল হোসেন সহ ফোর্সদয় এবং গ্রাম পুলিশ মোঃ মিরাজুল ইসলাম, আব্দুর রহিম ও বিশ্বজিৎ। সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র স্কুলের ছাত্র-ছাত্রীর অভিভাবক ভোটার গণ ও শিক্ষক মন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। নির্বাচনী এলাকায় কোন প্রকার বিশৃংখলা এবং অশুভ কার্যকলাপ পরিলক্ষিত হয় নাই। সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..