মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১২-০৯-১৭) ইং তারিখ দুপুর ২.০০ ঘটিকায় আড়পাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু) তার কার্যকাল শেষ হওয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যার নিকট পরিষদের দায়িত্ব অর্পন করেন। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বারগণ।
বর্তমান চেয়ারম্যান দায়িত্ব প্রদান কালে নবনির্বাচিত চেয়ারম্যানকে আর্শিবাদ করে বলেন, সকলে মিলে আড়পাড়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তরিত করতে হবে। অচিরেই একটি ভবন নির্মাণ করতে হবে। যাতে জনগণের দুর্ভোগ লাঘব হয় এবং ইউনিয়নের নিজস্ব ভবনে কার্যক্রম চালানো হয় এ বিষয়ে আমার সহযোগিতার হাত সবসময় নতুন চেয়ারম্যানের জন্য উন্মুক্ত থাকবে। নতুন চেয়ারম্যান তার হাত থেকে দায়িত্ব গ্রহনকালে অঙ্গীকার করে বলেন আমি ৫ বছর দায়িত্ব পালনকালে আপনার পৃষ্ঠপোষকতা নিয়েই কাজ করে যাব।
পরবর্তীতে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক দেব প্রসাদ রায়, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ মৃধা, আড়পাড়া বি.এন.পির আহবায়ক মোঃ এহিয়া হুসাইন, কামারখালী বাজার বনিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম (মুরাদ), সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ শিকদার, আব্দুল হাই মোল্যা, আব্দুস সাত্তার মোল্যা, মধুখালী থানা বি.এন.পির সদস্য মোঃ রিপন হোসেন মোল্যা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
সবশেষে দোয় পরিচালনা করেন আড়পাড়া ঈদগাহ্ ময়দানের ও আড়পাড়া কামারখালী ফাজিল মাদরাসার উপাধাক্ষ্য হাফেজ মাওলানা আবুল বাশার। পরে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তার ইউনিয়নকে মাদকমুুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা চেয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।