× Banner
সর্বশেষ
নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

ময়মনসিংহ মসজিদে মুয়াজ্জিনকে কুপিয়ে আহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ মে, ২০১৭

ময়মনসিংহ সংবাদদাতাঃ  জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ভেতর এক মুয়াজ্জিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।

গতকাল সোমবার রাতে এশার নামাজের কিছু আগে উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর এলাকায় মসজিদের ভেতরে তিন যুবক ঢুকে মুয়াজ্জিন মুস্তাফিজুর রহমানকে কুপিয়ে আহত করে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

রাতে এসপি বলেন, ‘ধর্মীয় বিরোধিতার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একটা গোষ্ঠী মনে করে, আহমদিয়ারা সঠিক পথে নেই। তাদের প্রতিপক্ষ মনে করে। আহমদিয়া-বিদ্বেষীরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এরই মধ্যে এ ঘটনার তদন্তে নেমেছে।’

গুরুতর অবস্থায় আহত মুয়াজ্জিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখান থেকে মধ্যরাতে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। মুস্তাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরে।

হামলাকারী সন্দেহে আবদুল আহাদ নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে আরো দুজন ছিলেন। যদিও তাঁদের নাম তিনি বলছেন না। তিনিও হাসপাতালে ভর্তি রয়েছেন। সুস্থ হলেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশ সুপার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান জানান, রাতে এশার নামাজের আজান দেওয়ার জন্য মসজিদে আসেন মুস্তাফিজুর। এ সময় তাঁর পেছনে পেছনে মসজিদে প্রবেশ করেন তিন যুবক। তাঁদের হাতে অস্ত্র ছিল। তাঁরা এলোপাতাড়ি মুয়াজ্জিনকে কুপিয়ে আহত করেন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তিনজনকে ধাওয়া করে ধরে পিটুনি দেয়। কিন্তু পরে দুজন পালিয়ে যেতে সক্ষম হন। একজনকে পুলিশে দেওয়া হয়েছে।

এ ঘটনার খবর পেয়েই জেলার এসপি সৈয়দ নুরুল ইসলাম হাসপাতালে ছুটে যান।


এ ক্যটাগরির আরো খবর..