আসছে এপ্রিলেই বিয়ে করতে যাচ্ছেন অর্জুন-মালাইকা

বলিউড তারকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম ব্যাপক আলোচিত বিষয়। তাদের বিয়ের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। এবার গুঞ্জন উঠেছে আসছে এপ্রিলেই বিয়ে করতে যাচ্ছেন অর্জুন-মালাইকা।

এক সাক্ষাৎকারে মালাইকা নিজেই বিয়ে নিয়ে কিছু কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, মালাবদল করে নয়, আংটিবদল করে তারা বিয়ে করবেন। খ্রিষ্টান রীতি অনুযায়ী মালাইকা-অর্জুন বিয়ে করবেন। বিয়ের এই অনুষ্ঠানকে খুব ব্যক্তিগত রাখতে চান দুজনেই। দুই তারকার কাছের মানুষেরাই বিয়েতে উপস্থিত থাকবেন।

মধ্যে তারা নিজেদের হেয়ার ড্রেসার আর মেকআপ শিল্পীকে আগাম জানিয়ে রেখেছেন। আর এই জুটি তাদের টিমের সদস্যদের অনুরোধ করেছেন, বিয়ে সংক্রান্ত কোনও খবর যেন কেউ বাইরে প্রকাশ না করে। উল্লেখ্য, ২০১৭ সালে সালমান খানের ভাই আরবাজ খানকে ডিভোর্স দেন মালাইকা। প্রথম প্রথম লুকিয়ে লুকিয়ে দেখা-সাক্ষাৎ করতেন এই প্রেমিক যুগল। পরবর্তীতে তাদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।