× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আসছে অ্যাপল কার!

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অ্যাপল কি সত্যিই গাড়ি বানাচ্ছে? এই নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

প্রশ্নটা উঠেছে অ্যাপলের তিনটে নতুন ওয়েবসাইট রেজিস্ট্রেশনের খবর মেলাতে। একটার নাম অ্যাপল.কার (apple.car), অন্যটা অ্যাপল.কারস (aple.cars) এবং সবার শেষেরটা অ্যাপল.অটো (apple.auto)। অ্যাপল যে এইভাবে গাড়ির দুনিয়ায় নিজের নাম তুলছে, সেই খবরটা ফাঁস করেছে হুইজ (whois) ডোমেন রেজিস্ট্রি সাইট। এবং রেজিস্ট্রেশনটা অ্যাপল করেছে পুরনো বছরের ডিসেম্বরেই। স্বাভাবিকভাবেই কৌতূহল তাই তুঙ্গে।

তবে, আরও একটা সন্দেহ উঁকি দিয়ে যাচ্ছে পাশাপাশি। এই রেজিস্ট্রেশনটা হয়ত সরাসরি গাড়ি তৈরি করার জন্য নয়। গাড়ির জন্য কারপ্লে (carplay) নামে অ্যাপলের যে অ্যাপ আছে, এই রেজিস্ট্রেশন হয়ত তার জন্যই। এই অ্যাপ দিয়ে নেভিগেশন, ম্যাপ দেখা, গাড়ি চালানোর সময়ে স্টিয়ারিং থেকে হাত না তুলেই কথা বলা- এই সমস্ত কাজকর্ম সারা যায়!

কিন্তু, এতকিছুর পরেও চোরাগোপ্তা পথে আরও কিছু খবর মিলছে। শোনা যাচ্ছে, ফোর্ড-মার্সিডিজের মতো ডাকসাইটে গাড়ি তৈরি সংস্থা থেকে না কি লোক ভাড়া করছে অ্যাপল! তাহলে? দেখা যাক, ব্যাপারটা কত দূর এগোয়!


এ ক্যটাগরির আরো খবর..