× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

আশুলিয়া শিল্পাঞ্চলের আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে শিল্প-কারখানা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ আশুলিয়া শিল্পাঞ্চলের আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে শিল্প-কারখানা। এসব কারখানায় মাঝে মধ্যেই ঘটছে অগ্নিকান্ড। কখনো আগুন ছড়িয়ে পড়ছে কারখানার আশপাশের বিভিন্ন বাসা বাড়িতে। ফলে সব সময় অগ্নি ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে মানুষজনকে।

১১ মার্চ সাভারের কাঠগড়ার একটি কারখানায় লাগা আগুন ছড়িয়ে পড়ে পাশের আবাসিক এলাকায়। পুড়ে যায় ১০টি ঘর। এ ঘটনার কিছুদিন আগে জিরাবো এলাকার একটি কারখানায় আগুন লেগে পুড়ে যায় পাশের শ্রমিক কলোনির ৩০টি ঘর।

সাভারের আশুলিয়ায় জিরাবো, কাঠগড়া, গাজীরচটসহ বিভিন্ন আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে প্রায় ৫০টির মতো ছোট-বড় শিল্প-কারখানা। কোন কারখানায় আগুন লাগলে মূহুর্তে ছড়িয়ে পড়ছে আশেপাশের বাসা-বাড়িতে।

আবাসিক এলাকার রাস্তাগুলো সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িও সময়মতো পৌঁছাতে সমস্যা হচ্ছে।

তবে এসব ব্যাপারে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি, পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কারখানা পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা।

শিল্পাঞ্চলের আবাসিক এলাকাগুলোতে শুধু শিল্প-কারখানাই নয়, নিয়ম-নীতি না মেনে যত্রতত্র গড়ে উঠছে ঝুট গোডাউন। এ নিয়ে শঙ্কিত এলাকার মানুষ।

 


এ ক্যটাগরির আরো খবর..