× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

আশাশুনিতে ২০২০ সালের নতুন বই শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ

admin
হালনাগাদ: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি: আশাশুনি উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসা সমূহের জন্য ২০২০ সালের নতুন পাঠ্য পুস্তক উপজেলা শিক্ষা অফিস হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরন শুরু হয়েছে।

সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় বছরের শুরুতে (১ জানুয়ারি) শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য পুস্তক তুলে দিতে সকল কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ১ জানুয়ারি আসতে প্রায় ২ মাস বাকী থাকতেই নতুই বই শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরন করা হচ্ছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় নতুন বই পৌছে দিতে শিক্ষকদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।

উপজেলার ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১৯ হাজার ২৪৫ জন ছাত্রছাত্রী এবং মাদরাসায় ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩ হাজার ৬৪৯ ও দাখিল পর্যায়ে (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) ৭ হাজার ৬০২ জন শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে স্কুল পর্যায়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির সকল বই এসেগেছে। ৬ষ্ঠ শ্রেণির ৮৪ হাজার ১০০ এবং ৭ম শ্রেণির ৭৭ হাজার ১০০ বই এসেছে। ৮ম শ্রেণির ৭৪ হাজার ৩০০ এর মধ্যে ৪২ হাজার ৫০০ বই এসেছে, বাকী রয়েছে ৩১ হাজার ৮০০ বই।

৯ম শ্রেণির ৮৬ হাজার ২০০ বইয়ের মধ্যে এসেছে ৭৩ হাজার ৭০০ বই। বাকী রয়েছে ১২ হাজার ৫০০ বই। মাদরাসায় ইবতেদায়ীর সকল বই এসেগেছে। যার মধ্যে ১ম শ্রেণিতে ৯৬০০, ২য় শ্রেণিতে ৯৬০০, ৩য় শ্রেণিতে ১২৮০০, ৪র্থ শ্রেণিতে ১২৮০০ ও ৫ম শ্রেনিতে ১৩৬০০ বই এসেছে। দাখিল পর্যায়ে ৬ষ্ঠ শ্রেণিতে ৩০৮০০ মধ্যে ১১০০০, ৭ম শ্রেণিতে ২৮০০০ এর সবগুলো, ৮ম শ্রেণিতে ২৮০০০ এর সবগুলো ও ৯ম শ্রেণিতে ২৬১০০ এর মধ্যে ২৪২০০ বই এসেছে। বাকী থাকা সামান্য বইগুলো খুব শীঘ্রই আশাশুনিতে পৌছবে বলে উপজেলা শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ জানান। এসে যাওয়া সমস্ত বই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..