× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক সপ্তাহ ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন

admin
হালনাগাদ: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা : আশাশুনিতে গ্রাম আদালত বিষয়ক সপ্তাহ ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপী প্রশিক্ষনে পরিচালকের দায়িত্ব পারন করেন স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক (ডিডিএলজি) মু. হুসাইন শওকত।

দুটি ভেনু উপজেলা পরিষদ সন্মেলন কক্ষ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষন কেন্দ্রে গত ১১ নভেম্বর থেকে শুক্রবার বাদে ১৭ নভেম্বর রোববার সপ্তাহ ব্যাপী উপজেলার ১১ ইউনিয়নের ১৩২ জন ইউপি সদস্যের অংশ গ্রহনে প্রশিক্ষনে সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

প্রশিক্ষণ চলাকালিন উপস্থিত ছিলেন ও প্রশিক্ষনের দায়িত্ব পালন করেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ইউএনডিপি প্রতিনিধি এসএম রাজু জবেদ, প্রকল্পের জেলা সমন্বয়কারী জহির উদ্দিন, গ্রাম আদালত সহকারী মহেষ চন্দ্র মন্ডল, ছন্দা রানী মন্ডল, অজয় কুমার মন্ডল ও ধনঞ্জয় মন্ডল প্রমুখ।

প্রশিক্ষনে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়, বিকল্প বিরোধ নিস্পত্তি, গ্রাম আদালত আইন ও বিধি, শুদ্ধাচার মুল্যবোধ ও গ্রাম আদালত, জেন্ডার ও গ্রাম আদালত শিখন, ভিডিও প্রদর্শন, কম খরচে ফৌজদারী ও দেওয়ানী মামলায় সহজে সমাজের অনেক সমস্য হতে পারে সে সব বিষয়ে আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..