× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

আশাশুনিতে ইয়াবাসহ গ্রেফতার-২

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

সচ্চিদানন্দ দে সদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরন করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান (বিপিএম) এর দিক নির্দেশনায় আশাশুনি থানার নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আবদুস সালামের নেতৃত্বে এএসআই মাহবুব হাসান, এসআই বিল্লাল হোসেন শেখ গোয়ালডাঙ্গায় অভিযান চালিয়ে মোকামখালী গ্রামের মৃত রজব আলি সরদারের পুত্র শাহিনুর রহমান (৪০) ও মৃত জালাল উদ্দীন সরদারের পুত্র আঃ কাদের (৪৫) কে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট (এ্যামফিটামিন) সহ হাতেনাতে গ্রেফতার করেন।

এব্যাপারে মাদকদ্রব্য আইনে ২৯(০৫)১৯ নয় মামলা রুজু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..