× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

আশাশুনি বিবাদীর হামলায় বাদী আহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি থানায় চুরির অভিযোগকারিকে পিটিয়ে গুরুতর আহত করেছে বিবাদীরা। আহত বাদি আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাদী বুড়িয়া গ্রামের মৃত কেনা শেখের পুত্র হারুন শেখ জানান, গত ১৫ জুলাই রাত দুটোর দিকে একদল চোর সিঁদ কেটে নগদ টাকা সহ স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় তিনি একই গ্রামের মৃত দেলবার সরদারের পুত্র মালেক, মালেকের পুত্র আওলাদ ও বাদশা এবং জেলপাতুয়া গ্রামের মনোরঞ্জন ঢালীর পুত্র মঙ্গল ঢালীকে আসামী করে পরদিন ১৬ জুুলাই আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি এসআই দেলোয়ার হোসেন তদন্ত উদ্দেশ্যে ঘটনাস্থলে যান।

পুুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর বিবাদীরা হারুন শেখ কে পিটিয়ে জখম করে। তিনি আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। ইতোপূূর্বে হারুন শেখ থানায় ৩০১ নং সাধারন ডায়েরী করেছিলেন। অভিযুক্তদের মারপিটে গুরুতর আহত হারুন বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুগছে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..