× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

আ’লীগের দলীয় নৌকা প্রতিক পেলেন আলহাজ্ব মকছেদ আলী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: আগামী ২০ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকের মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার মনোনয়নটি নিশ্চিত হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

গত কয়েকদিন ধরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন চলছিল। সকালে এক প্রার্থীর নাম শোনা গেলেও বিকেলে শোনা যাচ্ছিল আরেক প্রার্থীর নাম। এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। অবশেষে এ বিভ্রান্তির অবসান কেটেছে।

দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এ প্রতিবেদক কে মোবাইল ফোনে জানান, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতিক পেয়েছেন। তিনি এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে ঢাকা থেকে কালীগঞ্জে ফিরছেন।


এ ক্যটাগরির আরো খবর..