× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন’র কমিটি ঘোষণা

Dutta
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন

নাজমুল হাসান নিরব,ফরিদপুর: আগামী তিনবছরের জন্য ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের  কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার(৬ ফেব্রুয়ারি)  সকালে সংগঠনটির সদস্যরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গঠনতন্ত্রের ১১ ধারা মোতাবেক আগামী তিন বছরের জন্য  অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্নাকে সভাপতি ও মো. ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

এসময় সভাপতি অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না জানান, আমাদের সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে, ‘আমাদের আলফাডাঙ্গা উপজেলার অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা ব্যাবস্থার উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান,সাহায্য সহযোগিতাসহ এলাকায় শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করা।’

এরআগে, গত ২০২০ সালের ২৭ মে সংগঠনটি ২১ সদস্য আহবায়ক কমিটি ঘোষণা করার মাধ্যমে যাত্রা শুরু করে।কমিটিটি এলাকার শিক্ষা বিস্তার ও ছাত্রছাত্রীর উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।


এ ক্যটাগরির আরো খবর..