× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

আরেক দফা হাড় কাঁপানো শৈত্যপ্রবাহের আভাস

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
ঘন কুয়াশা

দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। শীত মৌসুম বিদায়ের আগে আরেক দফা হাড় কাঁপানো শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মাঘ মাসের মাঝামাঝি চলছে। ইতোমধ্যে শীতের অনুভূতিও বেড়েছে। বিদায়ের আগে আরেকদফা শৈত্যপ্রবাহ বয়ে যাবে। ২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করছে।

তিনি আরও বলেন, রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গাসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমবে। একইসঙ্গে মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা হবে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহ চলতি মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ বলেও জানান তিনি।

বাংলাদেশে শীতের দাপট মূলত চলে জানুয়ারি মাসজুড়ে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস।

বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

গত ১৮-২৩ ডিসেম্বর এবং ২৬-৩১ ডিসেম্বর রংপুর, রাজশাহী, কুষ্টিয়া ও যশোর অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়।

চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ জানুয়ারি বদলগাছিতে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


এ ক্যটাগরির আরো খবর..