× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আরিজোনায় হিলারি-ট্রাম্পের জয়

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির দুই রাজনৈতিক দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় চলছে আরিজোনা প্রাইমারি। এরই মধ্যে দলীয় কর্মী-সমর্থকদের ভোটদান প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এখন চলছে গণনা।

তবে গণনা শেষ না হলেও এখনই জয়ের সুবাস পেতে শুরু করেছেন ডেমোক্রেট নেত্রী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।

আরিজোনায় ডেমোক্রেট দলের প্রাইমারিতে এ পর্যন্ত ৫৯ দশমিক ৬ শতাংশ ভোট ও ৪০ জন ডেলিগেটের সমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন হিলারি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৩৭ দশমিক ৮ শতাংশ ভোট। ১৬ জন ডেলিগেট তাকে সমর্থন দিয়েছেন। ২ দশমিক ৬ শতাংশ ভোট গণনা বাকি আছে। এর পুরোটাই বার্নি পেয়ে গেলেও তার জন্য এ অঙ্গরাজ্যে কোনো সুসংবাদ থাকছে না। আর ৭৫ ডেলিগেটের বাকি আছেন ১৯ জন। গণনা শেষে যদি তাদের সবার সমর্থনও বার্নির ঝুলিতে যায়, তারপরও তিনি হিলারির চেয়ে পিছিয়ে থাকবেন।

তবে ইউটাহ ককাসে হিলারিকে পরাস্ত করেছেন বার্নি। এ অঙ্গরাজ্যে ৭৪ দশমিক ৮ শতাংশ ভোট ও ১৮ ডেলিগেটের সমর্থন পেয়েছেন তিনি। আর হিলারি পেয়েছেন ২৪ দশমিক ১ শতাংশ ভোট। এ অঙ্গরাজ্যে পাঁচজন ডেলিগেট তাকে সমর্থন জানিয়েছেন।

এদিকে, রিপাবলিকান দলের প্রাইমারিতে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৬ দশমিক ৬ শতাংশ ভোট। আর ৫৮ ডেলিগেটের সবার সমর্থনই নিজের ঝুলিতে পুরেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ পেয়েছেন ২৩ দশমিক ১ শতাংশ ভোট। আর জন কাসিচ পেয়েছেন ১০ শতাংশ ভোট। বাকি আছে ২০ দশমিক ৩ শতাংশের ভোটগণনা। বাকি এ ভোটের সবগুলোও যদি টেড ক্রুজ বা জন কাসিচের ঝুলিতে যায়, তারপরও তারা পিছিয়ে থাকবেন।

তবে দলের ইউটাহ ককাসে দারুন জয় পেয়েছেন টেড। এ অঙ্গরাজ্যে তিনি ৭০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। ১৬ শতাংশ ভোট পেয়ে এখানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জন কাসিচ। আর ১৩ দশমিক ৩ শতাংশ ভোট নিয়ে সর্বশেষ আছেন ট্রাম্প।


এ ক্যটাগরির আরো খবর..