আমার ব্যক্তিগত কোন মোবাইল ফোন নেই -ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত কোন মোবাইল ফোন নেই গত কয়েক বছর ধরে। শুধুমাত্র সরকার অনুমোদিত ফোন ব্যবহার করেন তিনি।

আজ শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  তার ফেসবুক পেজে এমনই মন্তব্য করেছেন।

ট্রাম্প তার পেজে আরো লিখেছেন, ভুয়া নিউজ সিএনএন প্রতিবেদনে বলেছে যে, বারবার নিরাপত্তা সতর্কতা সত্ত্বেও যোগাযোগের জন্য আমি ব্যক্তিগত সেল ফোনটি ব্যবহার করছি। এটা পুরোপুরি একটা মিথ্যা তথ্য এবং প্রতিবেদন। এ ধরনের প্রতিবেদন না বানাতে সতর্ক থাকতে অ অনুরোধ করেন সংবাদমাধ্যমকে।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেছেন, আমার কয়েক বছর ধরে ব্যক্তিগত কোন মোবাইল ফোন নেই। কেবলমাত্র সরকার অনুমোদিত ফোন ব্যবহার করি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।