× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

“আমার কাছে স্বাধীনতা মানে কী” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা

Dutta
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Indian-High-Commission-prize.jpg

আজ ভারতীয় হাই কমিশন, ঢাকায় “আমার কাছে স্বাধীনতা মানে কী” শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতাটি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় ইয়ুথ অপরচুনিটিস আয়োজন করেছিল। এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে সহস্রাধিক লেখা জমা পড়েছিল। বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি তরুণরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ পলক। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিল ডেইলি স্টার ও ডিবিসি নিউজ, কমিউনিটি পার্টনার ছিল প্রথম আলো বন্ধুসভা।

প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল বাংলাদেশি তরুণদের সৃজনশীলতা প্রদর্শনের প্লাটফর্ম দেওয়া এবং স্বাধীনতা সম্পর্কে তাদের উপলব্ধি ও তাদের নিকট এ শব্দের অর্থ উপস্থাপনের সুযোগ করে দেওয়া।

প্রতিযোগিতায় দু’টি বিভাগে লেখা গ্রহণ করা হয়েছে, বিভাগভিত্তিক বিজয়ীরা হলেন:
ক বিভাগ – বাংলা:
● চ্যাম্পিয়ন: আফসারা তাসনিম, ঢাকা বিশ্ববিদ্যালয়
● প্রথম রানার আপ: ফারসিয়া কাওসার চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল
বিশ্ববিদ্যালয়
● দ্বিতীয় রানার আপ: রানা মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়
● চতুর্থ: তিলক সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়
● পঞ্চম: কায়কোবাদ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
● ষষ্ঠ: রুবাইদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
● সপ্তম: মোছাঃ তানজিলা আকতার, ঢাকা বিশ্ববিদ্যালয়
খ বিভাগ – ইংরেজি:
● চ্যাম্পিয়ন: মালিহা মমতাজ ঐশী, ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ
● প্রথম রানার আপ: ইপ্সিতা কাজুড়ী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

● দ্বিতীয় রানার আপ: মানস চন্দ্র হালদার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ
টেকনলজি, জামসেদপুর, ভারত
● চতুর্থ: ফাকিহা ইয়াসমিন, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়
● পঞ্চম: মো. ইসমাইল মোর্শেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
● ষষ্ঠ: মোঃ আফতাহী ইসলাম নয়ন, বরিশাল বিশ্ববিদ্যালয়
● সপ্তম: প্রত্যাশা ঘোষ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়

উভয় বিভাগের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ল্যাপটপ পেয়েছেন, অন্যরা স্মার্টফোন পেয়েছেন। এছাড়া সকল বিজয়ী ক্রেস্ট, সার্টিফিকেট ও বই উপহার পেয়েছেন। উভয় বিভাগের শীর্ষ তিনটি লেখা ভারত বিচিত্রায় প্রকাশিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..