× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পিঁ আই ডি

আমাদের টেনিসের সেলিব্রেটি তৈরি করতে হবে -নৌপ্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
টেনিসের সেলিব্রেটি তৈরি

আমাদের একজন বঙ্গবন্ধু ছিল। সেখান থেকে সাড়ে সাত কোটি বাঙালি উজ্জীবিত। আমরা টেনিসের উন্নয়নে কাজ করছি। জানি না কখন সূর্য উদিত হবে। টেনিস ফেডারেশনের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা রাখছে; সেতুবন্ধন তৈরি হচ্ছে। টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি। আমাদের টেনিসের সেলিব্রেটি তৈরি করতে হবে। তাহলে তার খেলা দেখার জন্য গ্যালারি ভরে যাবে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় টেনিস ফেডারেশনের সম্মেলন কক্ষে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, টেনিস এখনো প্রাইমারি লেভেলে। আগে প্রাইমারি লেভেলে ছাত্ররা (টেনিস খেলোয়াড়রা) ঝরে পরতো; সেকেন্ডারি লেভেলে যেতে পারতো না। এখন প্রাইমারি লেভেলে থাকলেও ঝরে পরছে না- এটা বড় প্রাপ্তি। টেনিসের প্রতি বর্তমানে অভিভাবক ও বিভিন্ন ক্রীড়া সংস্থা আগ্রহ দেখাচ্ছে। আশাব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। টেনিসের প্রতি আগ্রহ-এটা ভালো দিক। টেনিসের একজন প্লেয়ার দরকার। সেখান থেকে ১০০ এবং ১০০০ খেলোয়াড় বের হয়ে আসবে।

প্রতিমন্ত্রী দ্বিতীয় মেয়াদে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ফুল ও ক্রেস্ট দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, সহ-সভাপতি নিয়াজ আহমেদ, মোঃ মোতাহার হোসেন, মোহাম্মদ সেলিম, মোঃ মাসুদ করিম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 প্রতিমন্ত্রী বলেন, অনেক প্রত্যাশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাজমুল হাসান পাপন সাহেবকে ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। ৪০ বছর পর ক্রীড়াক্ষেত্রে একজন কেবিনেট মন্ত্রী পেলাম। তিনি পারবেন। তিনি ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিচ্ছেন। ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত। ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তিনি অন্যান্য ফেডারেশনের ন্যায় টেনিস নিয়ে ভেবেছেন। টেনিসসহ ক্রীড়াঙ্গনের হারানো গৌরব তাঁর নেতৃত্বে ফিরে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..