× Banner
সর্বশেষ
১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা ও পথশিশুদের জন্য তুরস্কের সহায়তা চায় ঢাকা আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ডেস্ক

আমরা ৫.৫জি’র অগ্রসর হয়ে উন্নত এবং ইন্টেলিজেন্ট বিশ্ব বিনির্মাণ করতে পারবো -ডেভিড ওয়্যাং

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
ইন্টেলিজেন্ট বিশ্ব বিনির্মাণ

“যোগাযোগ খাত ধারাবাহিকভাবে বিকশিত হচ্ছে। ৫.৫জি প্রযুক্তির বিকাশ বেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সামনের দিনগুলোতে আমাদের পাঁচটি নতুন খাত নিয়ে কাজ করতে হবে। এগুলো হলো: স্ট্যান্ডার্ড, স্পেকট্রাম, প্রডাক্ট, ইকোসিস্টেম ও অ্যাপ্লিকেশন। একসাথে আমরা ৫.৫জি’র অভিমুখে অগ্রসর হয়ে একটি উন্নত এবং ইন্টেলিজেন্ট বিশ্ব বিনির্মাণ করতে পারবো।” বলেছেন হুয়াওয়ের বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও আইসিটি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান ডেভিড ওয়্যাং।

সম্প্রতি ‘গ্লোবাল এমবিবি ফোরাম ২০২২’ চলাকালীন  ‘স্ট্রাইড টু ৫.৫জি: দ্য ফাউন্ডেশন অব দ্য ফিউচার’ শীর্ষক মূল বক্তব্যে এসব কথা বলেন।

ডেভিড ওয়্যাং তার বক্তব্যে আলোচনা করেন কীভাবে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই খাত উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে এবং ৫.৫জি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। এই মাইলফলক অর্জনের জন্য এই খাতসংশ্লিষ্ট সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে তারা ৫.৫জি প্রযুক্তির যুগে দ্রুত অগ্রসর হতে পারেন এবং সবার সম্মিলিত প্রয়াসে একটি উন্নত ও ইন্টেলিজেন্ট বিশ্ব গড়ে তোলা যায়।

ইন্টেলিজেন্ট বিশ্ব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আমরা বর্তমানে যে পরিবর্তনগুলোর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি তার সবই ডিজিটাল অবকাঠামোর ক্রমবর্ধমান চাহিদার সাথে সমন্বিত। ইন্টেলিজেন্ট বিশ্বে আমাদের পরবর্তী মাইলফলকটি অবশ্যই ৫.৫জি প্রযুক্তির মাধ্যমে ১০জিবিট/ এস অভিজ্ঞতা প্রদান করবে, যা অসংখ্য সংযোগকে সহায়তা প্রদান করবে এবং নেটিভ ইন্টেলিজেন্স অর্জনে সহায়তা করবে।

অনুষ্ঠানে ওয়্যাং গুরুত্বারোপ করে বলেন, এই খাতে দুই বছরের সমন্বিত প্রচেষ্টার পর ৫.৫জি প্রযুক্তিতে বিশাল অগ্রগতি দৃশ্যমান হয়েছে এবং তিনটি বিষয় স্পষ্ট হয়েছে।

প্রথমত, ৫.৫জি প্রযুক্তি এর স্ট্যান্ডার্ডাইজেশন শুরু হয়েছে এবং এটি সঠিক পথে রয়েছে, যা একে সাধারণ ‍দৃষ্টিভঙ্গির চেয়ে ব্যতিক্রমী করে তুলেছে।

দ্বিতীয়ত, এই খাতটি ৫.৫জি প্রযুক্তির জন্য মূল প্রযুক্তিতে অগ্রগতি অর্জন করেছে এবং আল্ট্রা- লার্জ ব্যন্ডউইথ এবং ইএলএএ এখন ১০ জিবিট/এস অভিজ্ঞতা দিতে সক্ষম।

তৃতীয়ত, আইওটি ল্যান্ডস্কেপের জন্য এই খাতের একটি স্পষ্ট ভিশন রয়েছে। ৫.৫জি প্রযুক্তি সমর্থিত (এনবি- আইওটি, রেডক্যাপ এবং প্যাসিভ আইওটি) তিন ধরনের ৫.৫জি প্রযুক্তি দ্রুতভাবে বিকশিত হচ্ছে এবং এটি বিপুল সংখ্যক আইওটি সংযোগকে সমর্থন করছে।


এ ক্যটাগরির আরো খবর..