× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি

হরিপুর মডেল মসজিদ সংলগ্ন বাগানের শতবছরের পুরাতন আম গাছ পড়ে মৃত্যু ১, আহত২ 

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
আম গাছ পড়ে মৃত্যু

ঠাকুরগাঁও জেলার  হরিপুর উপজেলায় ৫ নং হরিপুর সদর ইউনিয়নের মডেল মসজিদের সংলগ্ন সরকারি আম  বাগানে শতবছরের  পুরাতন গাছ পড়ে নিহত- ১ আহত -২।
১৬-৯-২০২২ ইং তারিখে  ঘটনাটি ঘটে সকাল ৬.৩০  সময়,  সকালে  ঘুম থেকে উঠে বাড়ির সামনে বসেছিল। হঠাৎ গাছটি গোড়া থেকে উপড়ে পড়ে যায়। ঐসময়   বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুরের স্ত্রী মোছাঃ মোমিনা খাতুনের( ৬৫) ও মোছা সিমা আকতার( ৮) পিতাঃ কামাল হোসেন ও মোছাঃ সাদেনুর( ৫৫) মোঃ শামসুল হক সকলে গুরুত্বর আহত হন। পরে  আহতদের উদ্ধার করে  দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ৩টার  সময়   মোছাঃ মোমিনা খাতুন মারা যায়।
বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর সরকারি বাড়ি পেয়েও  সরকারি আম বাগানে  অবৈধ বসবাস করে আসছে। ইতিমধ্যে অনেকেই সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার পরেও মডেল মসজিদের  সরকারি আম বাগানে অবৈধ বসবাস করে আসছে।
আম বাগানে অবৈধ ভাবে  বসবাস কারীদের সম্পর্কে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান যে, যারা সরকারি আশ্রয়ণ প্রকল্পের  বাড়ি পাওয়ার পরেও অবৈধ ভাবে বসবাস করছে, তাদের সরানোর জন্য  দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং যারা সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেয়েও আম বাগানে অবৈধ ভাবে  বসবাস করছে, আশ্রয়ণ প্রকল্পের  তাদের নামের তালিকা থেকে বাদ দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..