× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আবারো শিশুকে ক্যানসারের চিকিৎসায় অর্থ সাহায্য করলেন রোনালদো

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
ক্যানসারের চিকিৎসায় অর্থ

এর আগে অনেক বার জটিল রোগে আক্রান্ত অনেকের সহায়তায় দেখা গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এবার টমাস নামের সাত বছরের এক শিশুকে ক্যানসারের চিকিৎসার জন্য অর্থ সাহায্য করলেন এই পর্তুগীজ মহাতারকা। সঙ্গে রয়েছেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগুয়েজও।

পর্তুগালের বাসিন্দা টমাস ২০১৯ সালে নিউরোব্লাস্টোমা নামক ক্যানসারে আক্রান্ত হয়। শিশুটির পরিবারে চিকিৎসার জন্য আবেদন করলে আবেদনে সাড়া দেন রোনালদো ও জর্জিনা।

জর্জিনার বোন ইভানা বিষয়টি সবার সামনে তুলে ধরেন। ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘টমাস ক্যানসারের চিকিৎসার জন্য বার্সেলোনা যাচ্ছে।’

টমাসের মা-বাবা রোনালদো ও জর্জিনাকে ধন্যবাদ জানাতে ভোলেননি। ওই দম্পতি বলেছেন, ‘জর্জিনা ও ক্রিশ্চিয়ানো তোমাদের এত বড় হৃদয়ের জন্য ধন্যবাদ। তোমাদের সাহায্যের জন্য টমাসের চিকিৎসা হচ্ছে। কৃতজ্ঞতা।’

এর আগে ২০০৯ সালে রোনাল্ডোর মায়ের স্তন ক্যানসার হয়েছিল। সেই সময় পর্তুগালের একটি ক্যানসার সেন্টার তার মায়ের চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন। পরবর্তীকালে রোনালদো সেই ক্যানসার সেন্টারকে ১২ লাখ ইউরো অনুদান দিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী।


এ ক্যটাগরির আরো খবর..