× Banner
সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পঞ্চগড় জেলা প্রতিনিধি

আবারও নেপালে গেল ২৭৩ মেট্রিক টন আলু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
নেপালে গেল ২৭৩ মেট্রিক টন আলু

পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারও নেপালে গেল ২৭৩ মেট্রিক টন আলু। এনিয়ে চলতি মৌসুমে নেপালে আলু রপ্তানি হল ৪৪৯৪ মেট্রিক টন।
ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও দেশের উত্তরের পঞ্চগড়ের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম স্বভাবিক রয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২৭৩ মেট্রিক টন আলু রপ্তানী হয়েছে নেপালে।
এ তথ্য নিশ্চিত করেছেন, বাংলাবান্দা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন। তিনি বলেন, চলতি মৌসুমে মোট ৪৪৯৪ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে। এর মধ্যে গত সপ্তাহেই (১০ এপ্রিল) বন্দরটি দিয়ে ১৪৭ মেট্রিক টন আলু পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, থিংকস টু সাপ্লাই, হোসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্রসেস এগ্রোসহ কয়েকটি রপ্তানি কারক প্রতিষ্ঠান এসব আলু রপ্তানি করছে। আলুগুলো মূলত পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর জেলার কৃষকদের কাছ থেকে নিয়মিত সংগ্রহ করে পাঠানো হয়েছে। এ কর্মকর্তা বলছেন, নিয়মিত এভাবে আলু রপ্তানি হলে একদিকে যেমন দেশের কৃষক ন্যায্য মূল্য পাবেন,  অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বর্তমানে আলুর পাশাপাশি বাংলাদেশ থেকে নেপাল ও ভারতে পাট, ঔষধ, ওশালটন এর ইলেকট্রিক পণ্য, প্রাণ কোম্পানির খাদ্য পণ্য জুস, ব্যাটারি রপ্তানি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা হচ্ছে মসুর ডাল,  গম, ভুট্টা,  চিরতা,  হাজমোলা,  যন্ত্রপাতি, রেললাইনের স্লিপার,  খৈল, প্লাস্টিক দানা, আদা ও চিটাগুড়।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল মঙ্গলবার ভারত সরকার বাংলাদেশের জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এতে নেপাল, ভুটান, ও মিয়ানমারের সঙ্গে স্বল্প খরচে বাণিজ্য চালানোর পথ কিছুটা ব্যাহত হলেও বাংলাবান্ধা স্থলবন্দরে তার কোন প্রভাব পড়েনি।


এ ক্যটাগরির আরো খবর..