× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

আপনি কি মানসিক চাপ থেকে মুক্তি চান?

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: মানসিক চাপ জীবনের একটি অংশ হয়ে দাড়িয়েছে। সব সময় ভয়, হতাশা আমাদের গ্রাস করে থাকে। তবে এসব থেকে বাইরে বেরিয়ে আসতে কিছু কাজ করতে পারেন। এতে কিছুটা হলেও মন শান্ত হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া হয়েছে মানসিক শান্তি বজায় রাখার তিনটি পরামর্শ।

বর্তমানে বাঁচুন
বর্তমানে বাঁচুন—কথাটা বলা সহজ। তবে পালন করা খুব কঠিন। আমরা বেশির ভাগ সময়ই অতীতে, নয়তো ভবিষ্যতে বাঁচি। আর এতে আমাদের বর্তমানের সুন্দর সময়টা নষ্ট হয়ে যায়। কষ্টদায়ক অতীত বার বার মনে করবেন না। আর ভবিষ্যতের কথা কে বা বলতে পারে বলুন! তাই বাঁচুন বর্তমানে।

ক্ষমা করতে শিখুন
ক্ষমা মহৎ গুণ—ছোটোবেলা থেকে বহুবার নিশ্চয়ই কথাটা শুনেছেন। কথাটি পালন করলে দেখবেন, শান্তিও পাবেন। তাই ক্ষমা করুন। নিজেকে, অন্যকে।

নিজেকে ভালোবাসুন
নিজেকে ভালোবাসুন। নিজের যত্ন নিন। অনেক ব্যস্ততার মধ্যেও এমন কিছু করুন যেটা আপনাকে প্রশান্ত করবে। এটি হতে পারে পার্লারে গিয়ে ফেসিয়াল করা বা পছন্দের কোনো বই পড়া; এমন কি পছন্দের জায়গায় ঘুরে বেড়ানো। নিজেকে সময় দিন। আর এই বিষয়গুলো আপনার মনকে শান্তি দিতে সাহায্য করবে।


এ ক্যটাগরির আরো খবর..