× Banner
সর্বশেষ
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

যেভাবে কমবে ঋতুস্রাবের ব্যথা

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক:  নারী শরীরের খুব স্বাভাবিক প্রক্রিয়া ঋতুস্রাব। বেশির ভাগ নারীরই ঋতুস্রাবের ব্যথা হয়ে থাকে। তবে কিছু বিষয় মেনে চললে এটি থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়।

জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন।

.কালো চকোলেট
কালো চকোলেটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাগনেসিয়াম। এটা ঋতুস্রাবের ব্যথা কমাতে বেশ কার্যকর।

.গরম পানির ছোঁয়া
গরম পানি ওয়াটার ব্যাগে ভরে পেটের ওপর রাখতে পারেন। এই উষ্ণতার কারণে ব্যথা দ্রুত কমে।

. পানি পান করুন
ঋতুস্রাবের সময় শরীর আর্দ্র রাখা খুব জরুরি। এ জন্য পানি কিংবা ফলের রস, স্যুপ ইত্যাদি খেতে পারেন। এটিও ব্যথা প্রতিরোধে কাজ করে।

.ব্যবহার করুন ল্যাভেন্ডার তেল
গবেষণায় বলা হয়,ল্যাভেন্ডারের তেল শুকলে পেশি শিথিল হয় এবং প্রদাহ কমে। এটি ঋতুস্রাবের ব্যথা কমাতেও কাজ করে।

. কফি এড়িয়ে যান
ঋতুস্রাবের ব্যথার সময় কফি পান করবেন না। কফির সাথে ইসট্রোজেন হরমোন বেড়ে যাওয়ার একটি সম্পর্ক রয়েছে। এটি ঋতুস্রাবের ব্যথা বাড়িয়ে দিতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..