× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

পিআইডি

আপনার বার্ধক্যে যেভাবে সন্তানদের শ্রদ্ধা চান, সেইভাবে মা-বাবাকে সম্মান করুন -ভূমিমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ১২ মে, ২০২৪
মা-বাবাকে সম্মান করুন

আজকের যুবসমাজ, যারা নিজেরাও শিশু বা কিশোর-কিশোরীদের বাবা-মা, তারা আগামীতে প্রৌঢ় হবেন আপনার বার্ধক্যে যেভাবে সন্তানদের শ্রদ্ধা চান, সেইভাবে মা-বাবাকে সম্মান করুন। আমাদের পারিবারিক মূল্যবোধ রক্ষার উপর জোর দিতে হবে। বলেছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।

আজ রবিবার অপরাহ্ণে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে উত্তরা লেডিজ ক্লাব হলে উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত রত্নগর্ভা মা সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ২০২৪-এ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

এখন প্রতিষ্ঠিত সন্তানদের পিতা-মাতাকেও বৃদ্ধাশ্রমে থাকতে দেখ যাচ্ছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, এটা আমাদের চিরাচরিত ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। এখন পশ্চিমা দেশেও যৌথ পরিবারের গুরুত্বের কথা বলা হচ্ছে। আপনার বার্ধক্যে আপনি আপনার সন্তানদের থেকে শ্রদ্ধা ও ব্যবহার চান, সেইভাবে আজ আপনার মা-বাবাকে সম্মান করুন এবং নিজের সন্তানদের কাছে উদাহরণ স্থাপন করুন।

রত্নগর্ভা পুরষ্কার প্রাপ্ত মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসময় ভূমিমন্ত্রী বলেন, আপনাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ সুনাগরিক পেয়েছে যারা দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহিদা তারেখ দিপ্তী, স্থানীয় কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন, ডিএনসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ জুলকার নায়ন, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম, উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা লেডিস ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফ।

অনুষ্ঠানে তিনজন রত্নগর্ভা মা তাদের নিজের অভিব্যক্তি প্রকাশ করেন। আজকে ৩২ জন মাকে রত্নগর্ভা মা সম্মাননা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..