× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

আপনার ইন্টারনেট এক্সপ্লোরার আপডেট করুন জলদি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞানপ্রযুক্তি ডেস্ক: ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি অনেকেই ব্যবহার করেন না, হয়তো আপনিও করেন না। কিন্তু ব্যবহার করেন আর নাই করেন, ইন্টারনেট এক্সপ্লোরার ১১-তে আপডেট না করা থাকলে কিন্তু খুব শিগগিরি হ্যাকারদের টার্গেটে পরিণত হতে পারেন। কেননা আর মাত্র পাঁচ সপ্তাহ পর ইন্টারনেট এক্সপ্লোরারের আপডেট বন্ধ করে দেবে মাইক্রোসফট।

মাইক্রাসফট এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১২ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার আপডেটের সুযোগ। এরপর থেকে পুরোনো ভার্সনের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারের জন্য কোনো প্রকার নিরাপত্তা সেবা থাকবে না।

ফলে হ্যাকাররা ব্রাউজারটিকে টার্গেট করে নানান ধরনের ম্যালওয়্যার কম্পিউটার ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাই এখনো যদি আপনার ইন্টারনেট এক্সপ্লোরার আপডেট না করে থাকেন, তাহলে এখনই সময় আপডেট করার। ব্যবহার করুন ইন্টারনেট এক্সপ্লোরারের সর্বশেষ ভার্সন ইন্টারনেট এক্সপ্লোরার-১১। আগামী ১২ জানুয়ারি থেকে কিন্তু সর্বশেষ ভার্সনটিতে আপটেড হওয়ার কোনো সুযোগ আর থাকছে না।

তথ্যসূত্র: কম্পিউটার ওয়ার্ল্ড


এ ক্যটাগরির আরো খবর..