× Banner
সর্বশেষ
আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে আন্ত:স্কুল বিজ্ঞান মেলা।

উদ্ভাবন ও বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকৃষ্ট করতে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে দিনব্যাপী এ মেলার আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস (উই) নামের একটি সংগঠন। সকালে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করা হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু।

অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েলফেয়ার এফোর্টস(উই) এর পরিচালক শরিফা খাতুন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দিনব্যাপী এ আয়োজনে ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলার ৩০ টি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সদস্যরা তাদের নিজেদের চিন্তা ও গবেষণায় তৈরি প্রজেক্ট প্রদর্শণ, দেয়ালিকা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে মেলাকে উৎসব মূখর ও প্রাণবন্ত করে রাখে।


এ ক্যটাগরির আরো খবর..