× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

আন্তজার্তিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

admin
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: আন্তজার্তিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা যুব উন্নয়নের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে যুব উন্নয়ন অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল, জেলা তথ্য অফিসার এ এস এম কবীর, ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তর এর ডেপুটি কো-অর্ডিনেটর জাকাত আলী। সেসময় জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা, ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তার বক্তব্য রাখেন।
বক্তারা সেসময় বলেন, দেশ থেকে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ দুর করতে যুবদের এগিয়ে আসতে হবে। তবেই দেশ থেকে এর মুলোৎপাটন কর সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..