× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

আনোয়ারায় ৪৮ লক্ষ টাকার ইয়াবাসহ হাজেরা খাতুন গ্রেপ্তার,পলাতক ইলিয়াছ

admin
হালনাগাদ: বুধবার, ৬ জুন, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রাম আনোয়ারা উপজেলাধীন ৩নং পশ্চিম রায়পুর, পশ্চিম কালীবাড়ী হাজেরা খাতুনের বসত ঘর থেকে গতকাল মঙ্গলবার আনুমানিক ১২টা ১০ ঘটিকার সময় ১৬ হাজার ইয়াবাসহ হাজেরা খাতুন, স্বামী মৃত- রেহান আলী নামক এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেন আনোয়ারা থানা পুলিশ উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪৮ লক্ষ টাকা বলে ধারণা করা যায়।

এই বিষয়ে আনোয়ারা থানার এ এস আই রেজাউল আলম দি ক্রাইমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, হাজেরা খাতুন(৫০), স্বামী মৃত- রেহান আলী ও তার পুত্র ইলিয়াছ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মাদক চালানসহ নানা অপকর্মে জড়িত। বর্তমানে ও তারা ঐ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। গতকাল ৫/৬/২০১৮ তারিখ আনুমানিক ১২ টা ১০ এর সময় তার বসত ঘরে এস আই হাফিজ ও আমিসহ আনোয়ারা থানার একটি পুলিশ টিম অভিযান চালালে, তার বসতঘর থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেপ্তার করলে ও তার পুত্র ইলিয়াছ পালিয়ে যান। আনোয়ারা থানায় আজ বুধবার হাজেরা খাতুন ও তার পুত্র ইলিয়াছের বিরুদ্ধে মাদক মামলার আসামি করে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে অাদালতে সোপর্দ করা হয়, অন্য আসামিকে পলাতক হিসেবে নথিভুক্ত করা হয়।”


এ ক্যটাগরির আরো খবর..