× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

আনোয়ারা বোয়ালগাওঁয়ে এক হিন্দু শিক্ষার্থীকে ধর্ষণ করেন চাচা, পলাতক মানিক

admin
হালনাগাদ: রবিবার, ৩ জুন, ২০১৮

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম আনোয়ারা উপজেলাধীন বোয়ালগাওঁ গ্রামে গত ১৭/০৫/২০১৮ তারিখ বিকাল সাড়ে ৩ টার নাগাদে দীপা দত্ত(১০) নামক এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করেন তার চাচা মানিক দত্ত নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দেন ভিকটিমের পিতা শীতল দত্ত।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, দীপা দত্ত(১০), পিতাঃ শীতল দত্ত উপজেলার বোয়ালগাওঁ গ্রামের বারেন্দ্র মেম্বারের বাড়িতে অবস্থিত। তিনি ধানপুরা- বোয়ালগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী হয়। তার পিতা শীতল দত্ত() কৃষিকাজে কর্মরত হওয়াতেই প্রতিদিনের ন্যায় তিনি কৃষিকাজে মাটে গেলে তার মেয়ে দীপা দত্ত(১০) ও ভাতিজা চন্দন দত্ত(১২) তার বাড়ি থেকে ১০০ গজ দূরে এজমালি পুকুর পাড় নামক স্থানে নারিকেল কুড়াতে গেলে তার জেটাতো ভাই মানিক দত্ত(৪৫), দীপা দত্তকে জোর করে টেনে তার ঘরের রুমে ঢুকিয়ে দরজার লক করে দেন। এরপর দীপা দত্তের কান্নারত চিৎকার শুনলে চন্দন দত্ত(১২) দরজা খোলার চেষ্টা ও চিৎকার করলে স্থানীয় পাশ্ববর্তীরা চলে আসেন। এরপর ঘটনাটি সারা উপজেলায় ছড়িয়ে পড়লে স্থানীয় দালালচক্র, নামধারী স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে তারা ব্যর্থ হন।

স্থানীয়সূত্রে জানা যায়, স্থানীয় প্রভাবশালী কিছু নামধারী বিচারক বা দালালচক্রের কাছে বিচারের আশায় গেলে তাদের বিচারে ২০০০০/= বিশ হাজার টাকা জরিমানা করেন। এতে শীতল দত্ত বিচার গ্রহণ না করে থানা পুলিশ প্রশাসনের কাছে গেলে, আনোয়ারা থানা পুলিশ ঘটনাটি পর্যবেক্ষণ করে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন এবং উক্ত ধর্ষণকারী মানিক দত্ত এর বিরুদ্ধে ২৫শে মে ২০১৮ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮ টায় নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ১৩) এর ৪খ ধারায় মামলার অভিযোগটি এজাহারভুক্ত করেন। যার মামলা নং ২৮৩৭(৫)/১-২৬/০৫/২০১৮।

এ বিষয়ে ঘটনাটির তদন্তকারী এস আই ইকরাম্মুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে সত্যতা নিশ্চিত হওয়ার পর থানায় মামলা দায়ের হলে, আসামি মানিক দত্তকে ধরতে গেলে তার বাড়ির দরজা তালাবদ্ধ দেখি এবং বর্তমানে তিনি পলাতক হিসেবে আছেন বলে জানা যায়।

ঘটনাটির আরো তদন্ত চলবে…!


এ ক্যটাগরির আরো খবর..