× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

আনন্দের মধ্য দিয়ে গণিত শিখবে, আর গণিত ভীতি থাকবে না

admin
হালনাগাদ: রবিবার, ২১ অক্টোবর, ২০১৮

প্রসেনজিৎ ঠাকুরঃ  প্রাথমিকে শিশুরা আনন্দের মধ্য দিয়ে গণিত শিখবে, আর গণিত ভীতি থাকবে না.. এটিই হল গণিত অলিম্পিয়াড কৌশলের মূল সুর নিয়ে গণিতের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত হল।

আজ রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে “গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই” শীর্ষক প্রকল্পের উদ্বোধনী ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফিজুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ. এফ. এম. মনজুর কাদির, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মোঃ গিয়াসউদ্দিন আহমেদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি।

সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ আকরাম-আল-হোসেন। গণিত অলিম্পিয়াড এ বাংলাদেশের প্রথম সোনা জয়ী জাওয়াদ কে প্রাগম এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..