× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

করোনা বিস্তার রোধে ২৫ এপ্রিল পর্যন্ত আদালতের ছুটি

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ এপ্রিল, ২০২০
আদালতের ছুটি

দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে  আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এবং দেশের অধস্তন আদালতের ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) এ নিয়ে চতুর্থবারের মতো দেশের সব আদালতে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের সামগ্রীক দিক বিবেচনা করে এ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাধারণ ছুটির সাথে আগামী ১৭ ও ১৮ এপ্রিল এবং ২৪ ও ২৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে সংযুক্ত থাকবে। যাদের জামিনের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জামিনের মেয়াদ আদালত খোলার দু সপ্তাহ পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট।

এর আগে করোনা সংক্রমণ সতর্কতায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব অধস্তন আদালতের ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ায় সুপ্রিম কোর্ট প্রশাসন।  গত সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং এর বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ মার্চ এবং ১ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় ৫ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১২ ও ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এমতাবস্থায় সুপ্রিম কোর্টের ২৪ মার্চ এবং ১ এপ্রিলের বিজ্ঞপ্তিতে ঘোষিত ছুটির ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ১৪ এপ্রিলের নববর্ষের সরকারি ছুটিও এর সঙ্গে সংযুক্ত থাকবে।প্রসঙ্গত, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় গত ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..