ফরিদপুরের মধুখালী উপজেলার খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি দরে আড়পাড়া ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে চাল বিক্রি করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার কামারখালী বাসস্টান্ডের পাশে উজ্জ্বলের দোকানে এবং আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া রিপন মোল্যার বাড়ীর গোডাউনের অফিসে চাল বিক্রি কার্যক্রম করা হয়।
আড়পাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৬৪৪ জন কার্ডধারী সুবিধা ভোগীদের মাঝে এ চাল বিক্রি করা হয়। প্রতিজন কার্ডধারীর মাঝে ১৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল বিক্রি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্র্যাক অফিসার প্রল্লাদ কুুমার , মধুখালী উপজেলা বিএনপি প্রস্তুত কমিটির অন্যতম সদস্য সাঈদুর রহমান , মধুখালী উপজেলা বিএনপি নেতা রিপন হোসেন মোল্যা আড়পাড়া ইউনিয়নের গ্রামপুলিশের দফাদার আঃ রহিম শেখ প্রমুখ।
স্বল্প টাকায় চাল পাওয়ায় অনেক খুশি নিম্ন আয়ের মানুষরা। এ সময় কার্ডধারী সুবিধা ভোগীগণ বলেন, ১৫ টাকা কেজি দরে চাল পেয়ে আমরা নিম্ন আয়ের মানুষগণ অনেক উপকৃত হচ্ছি। ভবিষ্যতেও যেন এটা চালু থাকে আমরা সেই আশা করি। স্বল্প মূল্যে চাল সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করেন বলে মনে করেন অনেকে।
বিতরণ কার্যক্রমের ডিলারের দায়িত্বে ছিলেন ফরিদুল ইসলাম ফুরাদ ও জাকির হোসেন মোল্যা সহযোগীতায় ছিলেন সাদ্দাম হোসেন মোল্যা, আলহাজ¦ মোল্যা ও সেতু মোল্যা প্রমুখ। ।