× Banner
সর্বশেষ
সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

আটোয়ারীতে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহন  ১৬জুন ( বৃহস্পতিবার ) সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ-এর সভাপতিত্বে দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক পঞ্চগড় অমল কৃষ্ণ মন্ডল এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারন সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ।

শপথ বাক্য পাঠ শেষে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, বিশেষ অতিথি পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহাম্মেদ।

পরিষদ পরিচালনার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করে নব নির্বাচিত চেয়ারম্যানদের পক্ষ থেকে ৪নং রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের নব নির্বাচিত মহিলা সদস্য নুরীমা আক্তার ও ১নং মির্জাপুর ইউনিয়নের নব নির্বাচিত সাধারন সদস্য মোঃ মোজাক্কারুল ইসলাম বক্তব্য দেন।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ৫ইউনিয়নের নব নির্বাচিত ৫ চেয়ারম্যান, ১৫ সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও ৪৫ সাধারন সদস্য এলাকার সুধিজন, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং  গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..