আটোয়ারীতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৫ মে)দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে ঢাকা কুইঞ্জ কলেজের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা কুইঞ্জ কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আব্দুর রহমান উপস্থিত থেকে উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ জন প্রধান শিক্ষক, ১৮৬ জন সহকারী শিক্ষক ও জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী ৩২ জন, সাধারণ শিক্ষার্থী ৪৬০ জনের মাঝে সন্মাননা স্বারক ও স্কুল ব্যাগ বিতরন করেন।

এ সময় ঢাকা কুইঞ্জ কলেজের উপাধ্যক্ষ আঃ কাইয়ুম, গনিত বিভাগের প্রধান মো. আঃ আল মতি, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ আটোয়ারী উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।