× Banner
সর্বশেষ
চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে – রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কোটালীপাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ – শিক্ষামন্ত্রী সব পুড়ে ছাই,কৃষক কাবুল এখন নিঃস্ব নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন নিকার-এর ১২০তম সভা অনুষ্ঠিত আটটি প্রস্তাব অনুমোদন যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ দেশের পথে, পৌঁছাবে শনিবার থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি – প্রধানমন্ত্রী হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের চেয়ারম্যান হিন্দু হতে পারে না কেন? টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি

ডেস্ক

দেশের কোন আট বিভাগে বজ্রবৃষ্টির আভাস?

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে ঢাকাসহ দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ অবস্থায় রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিনি ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..